বিয়ের ফ্যাশন শো
প্রকৃতিতে বইছে শীতল হাওয়া। বাংলাদেশে এই সময়টাকে বলা হয় বিয়ের মৌসুম। ইতিমধ্যেই অনেক পরিবারে শুরু হয়েছে বিয়ের আয়োজন। বাঙালি নারী ও শাড়ি সেই আবহমানকাল থেকেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশেষ মুহূর্তের এই শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে অনেক মধুর স্বপ্নস্মৃতি। বর্তমানে বিয়ের কনে এবং অনুষ্ঠানে আসা নারীদের কাছে লেহেঙ্গাও পছন্দের শীর্ষে। বিয়ের এই মাহেন্দ্রক্ষণকে উপলক্ষ করে ফ্যাশন হাউস প্রেমস কালেকশন্স ২ নভেম্বর আয়োজন করে এক ওয়েডিং ফ্যাশন শো। বাঙালি বর-কনের পোশাকের এক্সক্লুসিভ সব কালেকশন প্রদর্শনের জন্য আয়োজন করা হয় নিকাহ শিরোনামের এই শোটি। এই প্রদর্শনীতে বিয়ের শাড়ি ও লেহেঙ্গার সঙ্গে ডায়মন্ড ওয়ার্ল্ডের গহনায় নিজেকে জড়িয়ে আবহমান বাংলার বিয়ের কনের নানা রৃপের্ যাম্পের রানওয়ে আলোকিত করেন মডেলরা। ফ্যাশন শোটিতে শো স্টপার হিসেবে দেখা যায় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসকে। এ ছাড়াও রানওয়েতে বর-কনের বেশে দেখা যায় ইমন, শবনম ফারিয়া, নাদিয়া, তানজিম তিশাসহ বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীদের। ফ্যাশন শোর এক পর্যায়ে প্রেমস কালেকশনের ডিরেক্টর প্রেম লাল ভামবানি শুভেচ্ছা বক্তব্যে তার ডিজাইন করা লেহেঙ্গা এবং শাড়ির বর্ণনা দিয়ে ...